মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৮ ব্যবসায়ীর জরিমানা
কক্সবাজার শহরে দ্রব্যমূল্যের দাম বেশি নেয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে ৮ দোকানদারের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রম্যমাণ আদালত।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে রাস্তা দখল করে পণ্য বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে শাস্তি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক এবং ভেজাল খাদ্যরোধ করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিন শহরের বিভিন্ন বাজারে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে যাচ্ছে অসাদু ব্যবসায়ীরা।
এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার শহরের বড় বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা হাসান ও জেলা মার্কেটিং অফিসার শাহ জাহান আলীর নেতৃত্বে ভ্রম্যমাণ আদালত অভিযান চালায়।
১৫টি দোকানে অভিযান চালিয়ে ৮ দোকানের মালিককে অতিরিক্ত দাম এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় চলাচলের রাস্তার ওপর পণ্য সামগ্রী বিক্রির অপরাধে এক ব্যক্তিকে শাস্তিও দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েমা হাসান বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরে বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় মেয়াদোত্তীর্ণ ভেজাল এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ৮ দোকানের মালিককে ভোক্তা অধিকার আইনের ৪০/৫১ ধারায় জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া দণ্ডবিধির ২৯১ ধারায় এক ব্যক্তিকে শাস্তি দেয়া হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ২ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
- ৩ দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
- ৪ ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
- ৫ কেন্দ্র দখলের শঙ্কা-এজেন্টদের হুমকির অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর