গাইবান্ধায় ইয়াবাসহ দুই নারী আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩৯৩ পিস ইয়াবাসহ নুরজাহান বেগম (২৫) ও আনজিনা বেগম (৫০) নামে দুই নারীকে আটক করেছে র্যাব। র্যাব-১৩ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে।
নুরজাহান বেগম গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালী গ্রামের মঞ্জুরুল ইসলামের স্ত্রী ও আনজিনা বেগম মহিমাগঞ্জ ঝিরাই গ্রামের আবুল ইউসুবের স্ত্রী।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ইনচার্জ আশরাফ হোসেন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, নুরজাহান ও আনজিনা বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আনজিনার কাছ থেকে ৩৩৫ পিছ ও নুরজাহানের কাছ থেকে ৫৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অমিত দাশ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার একাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন
- ২ সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে গণভোটের কার্যকারিতা শুরু হয়ে যাবে
- ৩ প্রস্তুত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়
- ৪ ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজে ধাক্কা লেগে প্রাণ গেলো যুবকের
- ৫ ফরিদপুরে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২