কক্সবাজারে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকায় মাদরাসাছাত্র মিজবাহ উদ্দিন ((১৫)) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পশ্চিম কুতুবদিয়াপাড়া এলাকার আহম্মদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫), নাজিরারটেক এলাকার নাসিরের স্ত্রী রুমা আক্তার (২২)।
কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার রাতে বাবার দোকানে প্রতিবেশী নয়নের ছুরিকাঘাতে নিহত হন মিজবাহ। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয় বলে দাবি করেন কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া।
সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
- ২ পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
- ৩ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ৪ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৫ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা