বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার
কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলায় নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা গ্রাম থেকে এসব উদ্ধার করে র্যাব-১৪। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জানা গেছে, র্যাব-১৪ এর একটি দল গোপনে খবর পেয়ে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামে মো. রবিকুল ইসলাম রবির (২৫) বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে রবিকুল পালিয়ে যান।
রবিকুল ইসলাম রবি একজন অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। রবি উত্তর রৌহা গ্রামের মৃত আমির আলীর ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২ এর মেজর মো. রিয়াদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নুর মোহাম্মদ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে