ঝড়ে দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় আহত আজিজুল হক (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান তিনি।
শুক্রবার সন্ধ্যায় নির্মাণাধীন মসজিদের দেয়ালের নীচে চাপা পড়ে গুরুতর আহত হন উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা আজিজুল হক ও একই গ্রামের বদিউজ্জামানের ছেলে লিটন মিয়া (১০)।
প্রত্যক্ষদর্শী ও জনপ্রতিনিধিরা জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য স্থানীয় জামে মসজিদে যাচ্ছিলেন আজিজুল ও লিটন। এসময় হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া মসজিদের নির্মাণাধীন একটি দেয়ালের নীচে চাপা পড়ে আহত হন তারা।
পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান আজিজুল। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অমিত দাশ/এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার একাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন
- ২ সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে গণভোটের কার্যকারিতা শুরু হয়ে যাবে
- ৩ প্রস্তুত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়
- ৪ ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজে ধাক্কা লেগে প্রাণ গেলো যুবকের
- ৫ ফরিদপুরে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২