ফতুল্লায় সেফটিক ট্যাংক বিস্ফোরণে আহত ২
নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইলে একটি ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে ২জন আহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কোরবান জানান, কাশীপুরে ভোলাইল গেদ্দারবাজারে বিল্লাল মিয়ার মালিকানাধীন মোল্লা মার্কেটের নিচ তলার সেফটিক ট্যাংকে বেলা ১২টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই সময়ে মার্কেটের সামনে থাকা মানিক (১৩) ও ফজলু (৩৫) গুরুতর আহত হয়। এ দুইজনকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মানিক কাশীপুরের সোলেমান মিয়ার ছেলে।
এর আগে মোল্লা মার্কেটের পাশে অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুলেও ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্কুলের পরিচালক বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ করে ঘটনাটি ধামাচাপা দেয়। আর বিস্ফোরণের পর সেফটিক ট্যাংকটি কোনো রকম মেরামত করায় স্কুলের অভিভাবক মহল চিন্তিত রয়েছেন।
মো.শাহাদাৎ হোসেন/এসএস/এমএস