ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাণ-আরএফএল এর ইফতার

প্রকাশিত: ০২:১৫ এএম, ১৪ জুন ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এতে বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার কমান্ডার মো. শামসুল আলম মিয়া বিএন (অব:), প্রাণ-আরএফএল গ্রুপ জনসংযোগ বিভাগের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার কে.এম জিয়াউল হক, ম্যানেজার তৌহিদুজ্জামান, প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপক (প্রশাসন) মো. সাইদুর রহমান সাঈদ, জনসংযোগ কর্মকর্তা মো. মাকসুদ ইসলাম জোয়ারদার, হুমায়ূন আহমেদ ও জাগো নিউজ কালীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বেলায়েত হোসেন, সাংবাদিক ওমর আলী মোল্লা, রফিক সরকার, মাফুজা আফরিন মনি, বিল্লাল হোসেন, মুহাম্মদ আল-আমিন, সোহেল আহমেদ খান, এস.এম আক্তারুজ্জামান, যীনাত রহমান, মাহবুবুর রহমান জনি, শামীম আহমেদ, সুমন মেজবাহ, জুয়েল রানা, আরিফুল ইসলাম সুমন, মঈন উদ্দিন জামালসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের প্রায় অর্ধশতাধীক স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আব্দুর রহমান আরমান/এফএ/আরআইপি