ফরিদপুরে বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ফরিদপুরের সদরপুরে বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সদরপুর উপজেলার আটকের চর ইউনিয়নের কুকারাম সরদারের ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেখ আরজান (৪৫), তার স্ত্রী আনেয়ারা বেগম (৩৫), মেয়ে বিথী আক্তার (১৪) ও প্রতিবেশী বিল্লাল মোল্লা (৪০)।
আটকের চর ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, নিহত চারজন বিকেলে বাড়ির পাশের মাঠে বাদাম তোলার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আররজান ও তার মেয়ে মারা যায়। নিহত আরজানের স্ত্রী ও প্রতিবেশী বিল্লালকে আহতাবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এস এম তরুণ/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু