ভোলায় পাচারকালে ২ কোটি টাকার চিংড়ি আটক
ভোলা থেকে খুলনা অঞ্চলে পাচারকালে দুটি ট্রলারসহ প্রায় দুই কোট টাকার চিংড়ি রেণু পোনা আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। ৬২টি ব্যারেল (ড্রামে) রেণুর পরিমাণ ছিল ৪০ লাখ। ভোলার মেঘনা নদী থেকে এসব চিংড়ি রেণু ধরা হয়। আজ রোববার ভোরে তেঁতুলিয়া নদীর লাহারহাট এলাকায় অভিযান চালিয়ে এসব রেণু আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. রউফের নেতৃত্বে শনিবার রাতে তেঁতুলিয়া নদীতে অবস্থান নেয় কোস্টগার্ড সদস্যরা। এরপর রাত আড়াইটার দিকে লাহারহাট এলাকায় অভিযান চালায় ওই টিম। কোস্টগার্ডের অভিযানের খবর আগ থেকে যাতে পাচারকারীরা টের না পায় এজন্য সর্তক পদক্ষেপও নেয়া হয়। এসব রেণু বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন, আলীমুদ্দিন, বাংলাবাজার, দৌলতখান, লালমোহন অঞ্চলের আড়দ থেকে পাচার হচ্ছিল। আটকের সময় ওই রেনুর মালিক ও পরিবহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান কোস্টগার্ড কর্মকর্তারা।
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, চিংড়ি রেণু ধরা ও বিক্রি করা নিষিদ্ধ রয়েছে। পরে এসব রেণু খেয়াঘাট নদীতে অবমুক্ত করা হয়।
অমিতাভ অপু/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার