ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরি থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও যানবাহন চালকদের ভাষ্য, সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের করটিয়াতে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক রাস্তার ওপর উল্টে পড়ে। এছাড়া কালিয়াকৈরে আরও একটি ট্রাক দুর্ঘটনাকবলিত হয়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আজ ভোরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
এছাড়া বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে যানবাহনের চাকার ঘর্ষণে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এর মধ্যে ধেরুয়া রেলক্রসিংয়ে উড়ালসেতু না থাকার কারণে ট্রেন চলাচলের সময় যানবাহন থেমে থাকছে।
এতে যানবাহনের দীর্ঘ সারি হয়ে যানজট বাড়ছে। মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপ বেশি দেখা গেছে। টাঙ্গাইলগামী যানবাহনের গতি থাকলেও ঢাকামুখী যানবাহন ২০ মিনিট থামছে আবার ৫ মিনিট চলছে।
মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক শাহাদত হোসেন জানান, কালিয়াকৈরে দুর্ঘটনার কারণে ওই অংশে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ধেরুয়া রেলক্রসিংয়ে গর্তের কারণে যানবাহনের ইঞ্জিন বন্ধ হয়ে থেমে যায়। এতে যানবাহন স্বাভাবিকভাবে না চলতে পারায় যানজটের সৃষ্টি হচ্ছে। জরুরি ওই গর্তটুকু মেরামত করা দরকার। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ২ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৩ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৪ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৫ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত