ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আর্ম ফোর্সেস ওয়ার কোর্স-১৫ এর বেনাপোল পরিদর্শন

প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৭ মে ২০১৫

বাংলাদেশ আর্ম ফোর্সেস ও কোর্স (এএফডব্লিউসি) এর ৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে বেনাপোল স্থলবন্দর, চেকপোস্ট কাষ্টমস-ইমিগ্রেশন ও চেকপোস্ট বিজিবি ক্যাম্প পরিদর্শন করেছেন।

প্রতিনিধিদলে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষণরত সদস্যরা রয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এফডব্লিউসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল আলম চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, কলকাতা বিএসএফের ডিআইজি কেএল শাহ, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ শহিদুল ইসলাম, যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, খুলনা ২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম, কলকাতার ৪০ বিএসএফে’র কমান্ডিং অফিসার বারজেন্ডার সিং।

যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিনিধি দলটি প্রশিক্ষণের অংশ হিসেবে বেনাপোল বন্দর পরিদর্শন করেন। বিকেলে বেনাপোল কোম্পানি সদরে টি ব্রেক শেষে বেনাপোল চেকপোস্টে বিজিবি ও বিএসএফের সদস্যদের ‘রিট্রিট সেরিমনি’ অনুষ্ঠান উপভোগ করেন।

সেখানে দু`দেশের জাতীয় পতাকা এক সাথে নামানো ও সম্মান প্রদর্শন প্রত্যক্ষ করেন। পরে প্রতিনিধি দলটি যশোরের উদ্দেশ্যে রওনা হন।

জামাল হোসেন/এমএএস/আরআইপি