ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ১

প্রকাশিত: ০৮:০০ এএম, ১৮ মে ২০১৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি শর্টগান, গুলি ও প্রাইভেটকারসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর লাঙ্গলবন্দ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোর্শেদ লাঙ্গলবন্দ এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে বলে

বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, তাদের একটি টহল দল বিভিন্ন যানবাহন নিয়মিত তল্লাশির সময়ে নাম্বারবিহীন নোয়া মাইক্রোবাস আটক করে। পরে ওই মাইক্রোবাস থেকে মোর্শেদ (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি শর্টগান, ৫ রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আরো অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

মো.শাহাদাৎ হোসেন/এসএস/পিআর