ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কবি মু. নুরুল হুদার নাগরিক সংবর্ধনা মঙ্গলবার

প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৮ মে ২০১৫

দরিয়া নগরের ভূমিপুত্র জাতিসত্বার কবি মুহম্মদ নুরুল হুদা সাহিত্যে একুশে পদক পাওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হচ্ছে। কবির কৈশোর সময়ের স্মৃতিস্থান কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে মঙ্গলবার এ সংবর্ধনার আয়োজন করেছে  ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। এ সময় আরো উপস্থিত থাকবেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী, জালালাবাদের ইউপি চেয়ারম্যান মাস্টার আমান উল্লাহ ফরাজী, ইসলামাবাদের ইউপি চেয়ারম্যান নুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কক্সবাজারের কবি কামরুল হাসান।

সংবর্ধনা আয়োজন কমিটির সম্পাদক ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, দরিয়া নগরের ভূমিপুত্র জাতিসত্বার কবি মুহম্মদ নুরুল হুদা ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হয়ে পুরো কক্সবাজারকে গৌরবান্তিত করেছেন। সদরের উপকূলীয় পোকখালীতে তাঁর জন্ম হলেও মাধ্যমিক শিক্ষাজীবন কেটেছে এই ঈদগাঁওতে। তাঁর কৃর্তিকে সম্মান জানাতে এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর