ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৫ জুন ২০১৭

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রব শরীফ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আবু তৈয়ব ও সরোয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ও মামলা মোকদ্দমা চলে আসছিল। শনিবার আবু তৈয়ব গ্রুপের এক সমর্থককে সরোয়ারের লোকজন পুলিশে ধরিয়ে দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে রোববার সকালে আবু তৈয়বের লোকজন প্রতিপক্ষ রব শরীফের উপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে হত্যা করে।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রব শরীফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

এস এম হুমায়ূন কবীর/এফএ/এমএস