লালমনিরহাটে দম্পতির আত্মহত্যা
লালমনিরহাটে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে এক দম্পতি। বৃহস্পতিবার বিকেলে জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত দুই মাস আগে গোড়ল গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল (২২) ও বড় কমলাবাড়ী ইউনিয়নের আবদুর রহমানের মেয়ে নিলুফা খাতুনের (১৮) বিয়ে হয়। এরপর ভালোই কাটছিল তাদের সাংসারিক জীবন। হঠাৎ বুধবার স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে স্ত্রী নিলুফা খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্ত্রীর আত্মহত্যা সহ্য করতে না পেরে স্বামী আব্দুল জলিলও একই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পরে তাদের সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট মর্গে প্রেরণ করেছে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার