টাঙ্গাইলে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর হুগড়া গ্রাম থেকে রুবেল (১৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল উত্তর হুগড়া গ্রামের দুখু উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন উত্তর হুগড়া রাস্তার পাশে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ২-৩ দিন আগে রুবেলকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে মরদেহটি মাটির নিচে পুতে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক