যান্ত্রিক ত্রুটিতে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল ৮টার দিকে ইউনিটগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে জাতীয় গ্রীডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইনে ট্রিপ করে। এসময় বিদ্যুৎকেন্দ্রের চালুকৃত ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন একযোগে বন্ধ হয়ে যায়।
এর ফলে জাতীয় গ্রীডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ করছে বলেও জানান তিনি।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝিনাইদহে জনতার মুখোমুখি প্রার্থীরা
- ২ চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
- ৩ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা
- ৪ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
- ৫ সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নজরদারিতে কোস্টগার্ড