রেলওয়ের ট্যাংকার থেকে তেল উপচে পড়া নিয়ে চাঞ্চল্য
যশোরে রেলওয়ের তেলবাহী ট্যাংকার থেকে তেল উপচে পড়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে যশোর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা অনেকেই ট্যাংকার থেকে পড়া তেল সংগ্রহের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্যাংকারটি শীতল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, পার্বতীপুরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানি তেলবাহী ট্রেনটি দুপুরে যশোর রেলওয়ে জংশনে অবস্থান করে। এ সময় ট্রেনের একটি ট্যাংকারের উপরের ঢাকনা উপচে তেল গড়িয়ে পড়তে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে যশোর ফায়ার সার্ভিস স্টেশনেও খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ওই ট্যাংকারটিতে পানি ছিটিয়ে শীতল করেন।
স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার আরো জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, প্রচণ্ড গরমের কারণে এ ঘটনা ঘটতে পারে। পরে বিকেলে ট্রেনটি পাবর্তীপুরের উদ্দেশে যাত্রা করে।
মিলন রহমান/এসকেডি/বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান