গাজীপুরে জেএমবির তিন সদস্য আটক
গাজীপুর থেকে জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করেছেন র্যাব-১ এর সদস্যরা। বুধবার ভোরে গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি মুহিত কবীর সেরনিয়াবাত জানান, মাস্টারবাড়ী এলাকার জনৈক হাফিজুল ইসলামের বাড়িতে বাড়ির মালিকসহ আরও দুই ভাড়াটিয়া জঙ্গি কার্যক্রমের পরিকল্পনা করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে ২০০৫ সালে সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বাড়ির মালিক হাফিজুল নিজেও জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাই তিনি এ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়ি ভাড়া দিয়েছেন। তিনি বিভিন্ন সময় তাদেরকে নিয়ে তার বাড়িতেই জঙ্গি সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, র্যাব-১ এর সদস্যরা আটকদের জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের পর আজই তাদের জয়দেবপুর থানায় সোপর্দ করা হবে। তাদের নাম পরিচয়সহ বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, উজ্জীবিত নেতাকর্মীরা
- ২ জামায়াত নেতা রেজাউল হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- ৩ সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীদের মশাল মিছিল
- ৪ একাত্তরের বিরোধীরা এখন দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে: বুলু
- ৫ দুর্নীতি ও দেশের সম্পদ লুটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলবো: মামুনুল হক