মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কোলা গ্রামে পুকুরে ডুবে রোজিনা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তার মৃত্যু হয়। রোজিনা খাতুন কোলা গ্রামের আবুল কালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরে পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কাজীরবেড় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাজীরবেড় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল আজিজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ২ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৩ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম
- ৪ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
- ৫ গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ ৩