৮ জুন থেকে বি.বাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে আগামী ৮ জুন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা বাস স্ট্যান্ডস্থ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মো. মমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, ইতিমধ্যে সরকারের নির্দেশনা মোতাবেক স্থানীয় প্রশাসন কর্তৃক জেলার অভ্যন্তরে সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ হাইকোর্টের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সারা জেলায় তারা পরিবহন ধর্মঘট পালন করেছেন। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা বারবার ধর্মঘট প্রত্যাহার করে নিলেও তাদের দাবি পূরণ না হওয়ায় আবারো পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
লিখিত বক্তব্যে মো. আলমগীর মিয়ার আরো বলেন, আগামী ৩১ মে এর মধ্যে প্রশাসন আমাদের ১০ দফা দাবি মেনে না নিলে আগামী ৮ জুন সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।
সভায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
- ২ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা
- ৩ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
- ৪ সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নজরদারিতে কোস্টগার্ড
- ৫ স্কুল শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের স্লোগান, দুই শিক্ষককে শোকজ