গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর রেল জংশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম (৬০) ময়মনসিংহের নান্দাইল থানার আহমদপুর এলাকার মৃত রহমান আলীর স্ত্রী।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দেলোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে জয়দেবপুর জংশনে রেল লাইন পার হওয়ার সময় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন আয়েশা বেগম। এতে ডান পা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, উজ্জীবিত নেতাকর্মীরা
- ২ জামায়াত নেতা রেজাউল হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- ৩ সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীদের মশাল মিছিল
- ৪ একাত্তরের বিরোধীরা এখন দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে: বুলু
- ৫ দুর্নীতি ও দেশের সম্পদ লুটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলবো: মামুনুল হক