ঝিনাইদহে বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৩
প্রতীকী ছবি
ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াত কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ২৪ জন, হরিণাকুন্ডু থেকে তিনজন, শৈলকুপা তিনজন, কালিগঞ্জ থেকে আটজন, মহেশপুর থেকে তিনজন, কোটচাঁদপুর থেকে এক জামায়াত কর্মীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ২ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৩ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম
- ৪ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
- ৫ গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ ৩