ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬
ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপী সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ১৩ জন, হরিণাকুণ্ডু থেকে তিনজন, শৈলকুপা থেকে তিনজন, কালিগঞ্জ থেকে নয়জন, মহেশপুর থেকে ছয়জন, কোটচাঁদপুর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ২ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৩ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম
- ৪ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
- ৫ গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ ৩