শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত
ফাইল ছবি
দক্ষিণাঞ্চলের ২১ জেলার অন্যতম যোগাযোগ মাধ্যম শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে নাব্য সঙ্কটের কারণে প্রতিনিয়ত ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
সোমবার সকাল ৬টায় নাব্য সঙ্কটের কারণে লৌহজং চ্যানেলে ফেরি আটকে গেলে এ রুটে ফেরি চলাচলে বিঘ্নতা দেখা দেয়।
মাওয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটুয়ারি জানান, ফেরি চ্যানেলটিতে ডুবোচরের কারণে নাব্য সঙ্কটের সৃষ্টি হয়েছে তবে ফরিদপুর বা কুমিল্লার মতো `কে` টাইপের ছোট ফেরিগুলো চলাচল করতে পারছে।
তিনি আরো জানান, সকালে বেশ কয়েকটি বড় ফেরি আটকে ছিল চ্যানেলটিতে। যা পরবর্তীতে স্ব স্ব গন্তব্যে ফিরে যায়। এখন ক্যামেলিয়া ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামের দুইটি ফেরি আটকে আছে যা অপসারণের চেষ্টা করা হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা