সরাইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কুট্টপাড়া মাঠে ক্রিকেট খেলা চলছিল। এই খেলা নিয়ে স্থানীয় বাঘবাড়ি এলাকার আবদুল হামিদ ও ডানহাটি এলাকার শামছুদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
- ২ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা
- ৩ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
- ৪ সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নজরদারিতে কোস্টগার্ড
- ৫ স্কুল শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের স্লোগান, দুই শিক্ষককে শোকজ