লোহাগাড়ায় স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রী ও চার মাস বয়সী নাতনিকে কুপিয়ে হত্যা করেছে পেঠান শীল নামে এক ব্যক্তি। এসময় পুত্রবধূকেও কুপিয়ে আহত করেন তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়া সংলগ্ন নাথ পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক পেঠান শীলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহতরা হলেন, পুষ্প বালা (৬৫) ও তার নাতনী সঙ্গীতা শীল (৪ মাস)। গুরুতর আহত পুত্রবধূ মণি বালা শীলকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে এলাকার মৃত বঙ্গশীলের ছেলে পেঠান শীল ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রী, পুত্রবধূ ও মেয়ের শিশু কন্যাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলে স্ত্রী পুষ্প বালা ও নাতনি সঙ্গীতা শীলের মৃত্যু হয়।
মুমূর্ষু অবস্থায় পুত্রবধূকে প্রথমে লোহাগাড়া হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা।
এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬