মহেশখালীতে যুদ্ধাপরাধে অভিযুক্ত শামসুদ্দৌহা গ্রেফতার
কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে মৌলভী শামসুদ্দৌহা (৮৫) নামে আরো এক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বড়ডেইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে পৃথক অভিযানে মহেশখালী থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতর করলো পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, রোববার সকালে উপজেলার বড় মহেশখালীর বড়ডেইল এলাকায় এক প্রতিবেশির বাড়েতে আত্মগোপনে থাকা শামসুদ্দৌহাকে গ্রেফতার করে পুলিশ। তিনি স্থানীয় মৃত রওশন আলীর ছেলে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করা ১৬ যুদ্ধাপরাধীর সবাইকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে বলে উল্লেখ করেন ওসি।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ থেকে বিপন্ন ঘড়িয়াল-কাছিম উদ্ধার
- ২ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
- ৩ নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
- ৪ কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ
- ৫ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু