পুটখালী সীমান্তে পিস্তল ও ম্যাগজিন উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে শনিবার রাত সাড়ে ৭টার সময় একটি বিদেশি পিস্তলসহ ২টি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জাগো নিউজকে জানান, এক যুবক ভারতের আংরাইল সীমান্ত পার হয়ে পুটখালী সীমান্তের বালুর মাঠ পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। এসময় ওই যুবক তার হাতে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা প্যাকেটটি ক্যাম্পে এনে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করেন।
উদ্ধার হওয়া পিস্তল ও ম্যাগজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে আব্দুর রহিম জানান।
মো. জামাল হোসেন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান