ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা আহত

প্রকাশিত: ০৬:০৪ এএম, ২৪ মে ২০১৫

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের খামার পাড়ায় বজ্রপাতে এক লবণ শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম মিজানুর রহমান (১৮)। এসময় বজ্রপাতে তার বাবা রহমত আলীও গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

চৌফলদণ্ডীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম জাগো নিউজকে জানান, খামার পাড়ার বাসিন্দা রহমত আলী ও তার ছেলে মিজানুর রহমান সকালে লবণ মাঠে কাজ করছিলেন। এসময় ঝড়ো হাওয়ার সঙ্গে বেশ কয়েকটি বজ্রপাত হয়। এক পর্যায়ে একটি বজ্রপাত তাদের উপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মিজানুর রহমানের (১৮) মৃত্যু হয়। গুরুতর আহত হন বাবা রহমত আলী। পরে স্থানীয়রা আহত রহমত আলীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মতিউল ইসলাম বজ্রপাতে নিহতের সংবাদ পেয়েছেন বলে জানান।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর