আমি ভাগ্যবান : হাবিবার বর
ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের অনাথ হাবিবা আক্তারের বিয়ে আজ (শুক্রবার)। বর্ণাঢ্য আয়োজনে সরকারি শিশু নিবাসেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান।
দুপুর ১টা ৪০ মিনিটে হাবিবার হবু বর পুলিশ কনস্টেবল মো. জাকারিয়া আলম বরযাত্রী নিয়ে আসেন শিশু পরিবারে। বরকে গাড়ি থেকে নামিয়ে আনেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুর সরকার, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রওশন আরা ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।
অনাথ হাবিবাকে বিয়ের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বর জাকারিয়া আলম সাংবাদিকদের বলেন, আমি খুব ভাগ্যবান। পুলিশ সুপার মিজানুর স্যারকে অনেক ধন্যবাদ। হাবিবাকে নিয়ে যেন দাম্পত্য জীবন সুখের হয় সেজন্য আপনারা সবাই দোয়া করবেন।
বরযাত্রীসহ আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন শেষেই শুরু হবে আলোচিত এ বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা