বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা ২টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের আট্টাকান্দি এবং বাঁশচড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আট্টাকান্দি গ্রামের মো. দুলু মিয়ার ছেলে আলিফ (৫) বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার কোনো এক সময় বাড়ির চতুরদিকের বন্যার পানিতে আলিফ পড়ে যায়। পরে আলিফের মৃতদেহ ভেসে উঠলে মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে প্রায় একই সময়ে সাধুরপাড়া ইউনিয়নের বাঁশচড়া গ্রামের মজনু মিয়ার দুই বছর বয়সী মেয়ে মুবাসশিরা বাড়িতে ঢুকে পড়া বন্যার পানিতে পড়ে মারা যায়।
শুভ্র মেহেদী/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী