মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেলপথ নির্মাণ হবে : রেলমন্ত্রী
রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা জেলা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। এ রেলপথ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা।
শনিবার বিকেলে ফরিদপুরের মধুখালীতে রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে এসে মধুখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এরই মধ্যে ডিপিপি তৈরি করা হয়েছে। শিগগিরই রেলপথ নির্মাণ কাজ শুরু হবে। দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ করা হচ্ছে। যার কাজ আগামী মাসের মধ্যে শুরু হবে।
মধুখালী রেলস্টেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন সিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান এমপি, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর প্রমুখ বক্তব্য দেন।
এস এম তরুন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু