উখিয়ায় রোহিঙ্গা মানবপাচারকারী আটক
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মো. আলম (২৮) নামে মানবপাচারকারী দলের এক সদস্যকে আটক করেছে। রোববার ভোর রাতে কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে তাকে আটক করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, মিয়ানমারের মংডু থানার বলি বাজার এলাকার নুর হাশিমের ছেলে মোহাম্মদ আলম অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করে। তার বিরুদ্ধে রোহিঙ্গা ও বাংলাদেশিদের সমুদ্র পথে মালয়েশিয়া পাচারে সহযোগিতার অভিযোগ রয়েছে ।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ থেকে বিপন্ন ঘড়িয়াল-কাছিম উদ্ধার
- ২ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
- ৩ নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
- ৪ কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ
- ৫ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু