টেকনাফে বিকাশ কর্মী গুলিবিদ্ধ
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ ১৪ নং ব্রীজ এলাকায় ডাকাতিতে ব্যর্থ হয়ে এক বিকাশ কর্মীকে গুলি করেছে ডাকাতদল। গুলিবিদ্ধ বিকাশকর্মী মুহাম্মদ ইলিয়াছ (২৯) উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙ্গিখালীর আবুল হোসেনের ছেলে। আহত ইলিয়াছকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানা যায়, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বিকাশর ডিএসও হ্নীলা থেকে মোটরসাইকেল যোগে টেকনাফ যাচ্ছিলেন। সড়কের দমদমিয়া এলাকার দক্ষিণ পার্শ্বস্থ ১৪নং ব্রীজের উপর তার গতিরোধ করে ৬/৭জনের সশস্ত্র একদল ডাকাত। গাড়ির গতি কমানোর ভান করে আবার দ্রুত বাড়ানোর সঙ্গে সঙ্গে ডাকাতদল তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলিটি তাঁর ডান পায়ে বিদ্ধ হয়। এ সময় তাঁর সাইকেলে পিছনে ছিলেন বেসরকারি মোবাইল কোম্পানি রবির এসআর মো. হাবিবুল্লাহ।
হাবিবুল্লাহ জানান, গুলি খেয়েও ইলিয়াছ গাড়ি চালিয়ে বন্দর এলাকা পর্যন্ত গিয়ে মাটিতে ঢলে পড়ে যান। পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক (এসআই) সেকান্দরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ থেকে বিপন্ন ঘড়িয়াল-কাছিম উদ্ধার
- ২ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
- ৩ নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
- ৪ কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ
- ৫ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু