ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

প্রকাশিত: ০৩:১০ এএম, ২৫ মে ২০১৫

যশোরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে যশোর-মাগুরা মহাসড়কের হুদোর মোড় এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মাগুরার আড়পাড়া এলাকার আল আমিন (২৮) ও যশোর সদর উপজেলার শেখহাটি এলাকার ইসমাইল (৩৮)। তাদের কাছ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জাগো নিউজকে জানান, রোববার মধ্যরাতে ওই দুই ডাকাত মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে যশোর-মাগুরা মহাসড়কে নিয়ে যান। ধাওয়ার এক পর্যায়ে যশোর-মাগুরা মহাসড়কের হুদোর মোড় এলাকায় দুটি মোটরসাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এসময় মোটরসাইকেল আরোহী বাঘারপাড়া চাপাতলা এলাকার বাসিন্দা রণজিৎ কুমার বরুণ ‘ডাকাত’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ওই দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেন।

তিনি আরো জানান, পরে পুলিশ খবর পেয়ে দুই ডাকাতের মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসতপাতাল মর্গে পাঠায়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ২টি চাকু উদ্ধার করা হয়েছে।

মিলন রহমান/এমজেড/এমএস