টেকনাফে ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজার-টেকনাফ সড়কের ১৪ নং ব্রিজ এলাকায় ১০ হাজার ইয়াবাসহ মো. জাহাঙ্গীর (২৫) নামের এক যুবককে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফ দমদমিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উখিয়ার বালুখালী এলাকার নুর বাদশার ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জাগো নিউজকে জানান, থানা পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ দমদমিয়া এলাকায় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীরকে আটক করে। তার স্বীকারোক্তি মতে বাসে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। প্যাকেট খুলে সেখানে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হবে বলে উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে