কক্সবাজারে অস্ত্র তৈরির কারিগর গ্রেফতার
কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্র তৈরির কারিগর আব্দুস সাত্তার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে একটি দেশিয় বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার বেলা ১২টার দিকে হোয়ানক ইউনিয়নের কেরুনতলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস সাত্তার মহেশখালীর উপজেলার হোয়ানক ইউনিয়নের মাঝের পাড়ার মৃত নুরুচ্ছফার ছেলে।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, সাত্তার একজন চিহ্নিত অস্ত্রের কারিগর। পাহাড়ি আস্তানায় অস্ত্র তৈরি করে তা বিক্রি করে সাত্তার। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল তাকে কেরুনতলি বাজার থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে বাড়ি থেকে একটি দেশিয় বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, সাত্তারের বিরুদ্ধে মহেশখালী থানায় দুটি হত্যা ও দুটি অস্ত্র মামলা রয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে