২২ মিয়ানমার নাগরিক আটকের পর স্বদেশে ফেরত
প্রতীকী ছবি
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ২২ মিয়ানমার নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দুপুরে উখিয়ার বালুখালী ও ঘুমধুম ও তুমব্রু সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক খন্দকার সাইফুল আলম জাগো নিউজকে জানান, সীমান্তবর্তী তুমব্রু পশ্চিমকূল, কাটাপাহাড় ও বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২ মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবি জোয়ানরা। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত ৪৭২ জন মিয়ানমার নাগরিককে আটকের পর বিজিবি স্বদেশে ফেরত পাঠিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে