কক্সবাজারে হোটেল চত্বর থেকে মরদেহ উদ্ধার
ফাইল ছবি
কক্সবাজার সৈকতের হোটেল-মোটেল জোনের হোটেল প্রাসাদ প্যারাডাইস চত্বর থেকে মাহফুজুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি বগুড়াতে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে বাস করে আসছিলেন বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক পাটোয়ারি জাগো নিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টল প্রাসাদ প্যারাডাইস চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যা না অন্য কোনো কারণে মৃত্যু তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, মৃত্যুটি রহস্যজনক। নিহতের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর কারণও খোঁজা হচ্ছে।
সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে