কক্সবাজারে ২ মানবপাচারকারী গ্রেফতার
সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারে অভিযুক্ত দু’শীর্ষ পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। বুধবার ভোররাতে কক্সবাজার সদরের ঈদগাঁও’র ইসলামাবাদ খোদাইবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, টেকনাফের শাহ পরীরদ্বীপ উত্তর পাড়ার মো. পেটান আলীর ছেলে হাসান শরীফ (২৫) ও বাজারপাড়ার নূর মোহাম্মদের ছেলে নূর হাফেজ (২৮)। বুধবার দুপুর ১২টার দিকে সদরের লিংকরোড়স্থ র্যাব কক্সবাজার ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মানবপাচারকারী হাসান শরীফ ও নূর হাফেজ ইসলামাবাদে আত্মগোপনে আছে খবর পেয়ে অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও ৯টি মোবাইল সেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত দুই মানবপাচারকারীকে থানায় সোর্পদ করা হয়েছে উল্লেখ করে মেজর জিয়া বলেন, অভাবকে পুঁজি করে জীবন নিয়ে খেলা তালিকাভুক্ত পাচারকারীদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সায়ীদ আলমগীর/এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে