কক্সবাজারে মানবপাচারে অভিযুক্ত আরো তিনজন আটক
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মানবপাচারে অভিযুক্ত আরো তিনজনকে আটক করেছে পুুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়ার খলিলুর রহমান (৩৮), টেকনাফ উপজেলার হারিয়াখালীর সুলতান আহমদের ছেলে আবদুস সামাদ (৩৫) এবং আবদুল হামিদ (৩০)।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমন কান্তি চৌধুরী জানান, উখিয়া উপজেলার লম্বরীপাড়া থেকে মানবপাচারের শিকার ব্যক্তিদের ক্ষুদ্ধ স্বজনরা পাচারকারী খলিলুর রহমানকে আটক করে। পরে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করে।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে একদল পুলিশ উপজেলার হারিয়াখালী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মানবপাচারে অভিযুক্ত আবদুস সামাদ ও আবদুল হামিদকে আটক করা হয়।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে