গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতীকী ছবি
গাজীপুরে ২০ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। এ সময় মাদক বিক্রির টাকা ও একটি ট্রাক ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। শনিবার ভোরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার দ্বিগ্রাম (খুন্টিঘর) এলাকার মজিবুর রহমানের ছেলে আব্দুল আজীজ (২৫), একই থানার কামারপাড় গ্রামের মোখলেছ আলীর ছেলে মো. নবীন (২০)।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি বিশেষ দল লে. কমান্ডার কাজী মো. শোয়াইবের নেতৃত্বে গাজীপুরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী দলটি গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী এলাকায় আলী ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে ভোর ৪টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৩ হাজর ৪৩০ টাকা, একটি ট্রাক ও দুটি মোবাইল সেট উদ্ধারসহ মাদক ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আমিনুল ইসলাম/এআরএ/আরআই