যশোর বোর্ডের শতভাগ ফেলের দু`টি স্কুলই কুষ্টিয়ার
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি ২০১৫ পরীক্ষায় এবার দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। স্কুল দুটি হলো কুষ্টিয়ার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুল ও কুষ্টিয়ার মীরপুর জুনিয়র সেকেন্ডারি বিদ্যা নিকেতন। শনিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানিয়েছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
বোর্ড সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুল থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় তিনজন শিক্ষার্থী অংশ নেয়। এ তিনজনই অকৃতকার্য হয়। এছাড়া এ জেলার মীরপুর জুনিয়র সেকেন্ডারি বিদ্যা নিকেতন থেকে পরীক্ষায় অংশ নেয় ছয়জন শিক্ষার্থী। তাদের মধ্যেও কেউ পাস করতে পারেনি।
এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০জেলার ২হাজার ৪৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ ২৮হাজার ১৭৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২৫৫স্কুল থেকে ১৬হাজার ৬৫৪জন পরীক্ষা দেয়। কিন্তু এ জেলার দুইটি স্কুল থেকে অংশ নেয়া ৯ পরীক্ষার্থীর কেউ পাস করেনি। আর এ কারণে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের পাসের তালিকায় নাম লেখাতে পারেনি যশোর বোর্ড।
মিলন রহমান/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০