শ্রীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলার ডিগনিটি নামের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভালুকার ১টি, শ্রীপুরের ২টি, গাজীপুরের ৩টি, টঙ্গির ২টি, ইপিজেড এর ২টি ও সদর দফতরের ৩টি সহ মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটের দিকে শ্রীপুরে উপজেলার নতুনবাজার এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠেলাঠেলিতে ৩ বছর পার, শত মৃত্যুর পরও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল
- ২ হাতকড়াসহ পালালেন আসামি, বৃদ্ধ বাবা ও শিশুসহ দুই গৃহবধূ কারাগারে
- ৩ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ৪ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৫ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা