টাঙ্গাইলে ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত
টাঙ্গাইলের বাসাইল-টাঙ্গাইল সড়কে ট্রাকচাপায় চান্দু মিয়া (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রোববার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান্দু মিয়া বাসাইল উপজেলার বালিনা গ্রামের মৃত তালেব আলীর ছেলে। আহত আলতাব আলী (৬৫) জশিহাটী গ্রামের মৃত মানিক সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে আটটার দিকে চাঁন্দু মিয়া বাসাইল থেকে বাইসাইকেলযোগে টাঙ্গাইল যাচ্ছিল। বাসাইল-টাঙ্গাইল সড়কের এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-০২২১) তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় চান্দু মিয়া ও সাইকেলের পিছনে বসা আলতাব আলী গুরুতর আহত হয়। আহত অবস্থায় দুজনকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুর দেড়টার দিকে চান্দু মিয়া মারা যান।
বাসাইল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।
এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে