ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে প্রকাশ্যে ধূমপানের দায়ে সাতজনকে জরিমানা

প্রকাশিত: ০১:২৮ পিএম, ৩১ মে ২০১৫

যশোরে প্রকাশ্যে ধূমপানের দায়ে সাতজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে শহরের কালেক্টরেট পার্ক ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক ও সাজিয়া আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জগদীশ, নিরঞ্জন, শহর আলী, নূর ইসলাম, আইস খান, হাদিউজ্জামান ও আবির।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্তরা হাসপাতাল চত্বর ও কালেক্টরেট চত্বরে প্রকাশ্যে ধূমপান করছিল। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসলে জগদীশকে একশ টাকা এবং অন্যদের দুইশ টাকা করে সর্বমোট এক হাজার তিনশত টাকা জরিমানা আদায় করা হয়।

এমএএস/আরআইপি