ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় মানবপাচারের অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ১২:৩২ পিএম, ০১ জুন ২০১৫

কক্সবাজারের উখিয়ায় মানবপাচারে সম্পৃক্ততার অভিযোগে এক যুবকে আটক করেছে পুলিশ। আটক মুহাম্মদ রাসেল (২৪) জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের হাজী মোজাফফর আহমদের ছেলে। সোমবার ভোর রাতে সোনাইছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে উখিয়া, কক্সবাজারসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলা রাসেলের নাম রয়েছে। আর এরই সূত্র ধরে উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ও প্রবোধ দাসের নেতৃত্বে এক দল পুলিশ সোমবার ভোরে সোনাইছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআই