পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আট রুটের যোগাযোগ বন্ধ
পিরোজপুর-পাথরঘাটা ভায়া মঠবাড়িয়া সড়কে ভান্ডারিয়া উপজেলার মাদার্শী বাজার সংলগ্ন বামনের খালের বেইলি সেতুটি পাথর বোঝাই দুটি ট্রাকসহ খালে ভেতর ভেঙে পড়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ব্রিজ ভেঙে পড়ায় শনিবার ভোর থেকে রাজধানীসহ মৎস্য বন্দর পাথরঘাটা, আলীপুর ,বরগুনা ও মঠবাড়িয়াসহ আট রুটের যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, ট্রাক দুটি পাথর নিয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাক দুটিতে ড্রাইভার ও হেলপার ছাড়া অন্য কেউ ছিল না। তারা ট্রাক ফেলে পালিয়েছে।
জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী সম্প্রতি ৫ মেট্রিক টনের অধিক মালামাল বহনে নিষেধাজ্ঞা জারি করে ব্রিজের দুই পাড়ে সাইনবোর্ড দিয়েছে। এ বিধি অমান্য করে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাকসহ ভারি যানবাহন চলাচল করে।
হাসান মামুন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি
- ২ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা
- ৩ মাদকের আসামি ছিনিয়ে নিতে ডিবির গাড়িতে হামলা, গ্রেফতার ৪
- ৪ নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু
- ৫ এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার-ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির