সিরাজগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ত্রিফলগাঁতী গ্রামে পানিতে ডুবে মিলন (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ত্রিফলগাঁতী গ্রামের মকরম আলীর ছেলে ও স্থানীয় খন্দকার আব্দুল মজিদ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে অন্যদের সঙ্গে মিলন গ্রামের পাশে করোতোয়া নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় সকলের অগচরে সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে নদীর ভাটিতে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী তা উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাদল ভৌমিক/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু